ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছে জামায়াতঃ মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের দাদাগিরি আর দেখতে চায় না দেশের জনগণ। সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাই। অন্যথায় ভারত কখনো বাংলাদেশকে বন্ধু হিসেবে পাবে না।’ আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে আবার মানুষ মারার হুমকি দিচ্ছে। তার মামলার রায়কে ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে।’ ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সে জন্য সবাইকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন—এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দেবে না। কারণ, আপনাদেরকে তারা বিশ্বাস করে না।’

জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান আন্দোলন করেছিলেন মুসলমানরা। পাকিস্তান আন্দোলন ছিল মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, অধিকাংশ মানুষ মুসলিম। আপনাদের নেতা মওদুদী এটার বিরোধিতা করেছিল। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতাযুদ্ধ করলাম, আপনারা শুধু এটার বিরোধিতাই করেন নাই—পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন।’

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছে জামায়াতঃ মির্জা ফখরুল

প্রকাশের সময়ঃ ০৪:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫