ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বৃদ্ধি- একদিনে ভর্তি ৩৯

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের ১৮ নভেম্বর ২০২৫ তারিখের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আগের দিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। তবে রোগীর চাপ কমেনি। বর্তমানে হাসপাতালে ৪৬ জন ডায়রিয়া রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সরা ব্যস্ত সময় পার করছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, আবহাওয়ার পরিবর্তন, বিশুদ্ধ পানির সংকট এবং খাবারদাবারে অনিয়মের কারণেই ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তারা সবাইকে বিশুদ্ধ পানি পান, পচনশীল খাবার থেকে বিরত থাকা এবং ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর চাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত সেবা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বৃদ্ধি- একদিনে ভর্তি ৩৯

প্রকাশের সময়ঃ ১১:২০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫