ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশে নূরুল ইসলাম বুলবুলের প্রতিশ্রুতি-“কৃষিভিত্তিক ইপিজেড

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র–যুব সমাবেশে আগামী দিনে জেলার উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে বিস্তৃত পরিকল্পনা তুলে ধরেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ভিপি মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন,“কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলা হবে”

যা জেলার অর্থনৈতিক বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ একটিন মেডিকেল কলেজ হাসপাতাল, বিমানবন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন- তরুণ প্রজন্মকে সৎ, আদর্শিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। যুবকদের দক্ষতাকে মানবসম্পদে রূপান্তর করে বেকারত্ব দূরীকরণ হবে জামায়াতের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, “একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়তে আমাদের পরিকল্পনা প্রস্তুত। নারীরা যেন নিরাপদে কর্মক্ষেত্রে যেতে পারে, ব্যবসায়ীরা যেন নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে- এমন সমাজ চাই।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিজাহিদুল ইসলাম। তিনি বলেন, জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে, এখন নতুন করে আরেকটি নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি দাবি করেন, নূরুল ইসলাম বুলবুল একজন “জীবন্ত শহীদ”- যিনি জুলুম-নির্যাতন সহ্য করেও আন্দোলন চালিয়ে গেছেন। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে তিন মাসেই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করা সম্ভব।” তিনি আরও বলেন, নূরুল ইসলাম বুলবুল শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সমাবেশে বক্তব্য দেন। তারা বলেন-আগামী ব্যালট যুদ্ধে ডাকসু, চাকসু ও রাকসুর মতোই জামায়াতে ইসলামী নেতৃত্ব বিজয়ী হবে।সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকর এবং সঞ্চালনা করেন সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম। এতে জামায়াত ও ছাত্রশিবিরের জেলা–উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত হাজারো ছাত্র-যুবক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশে নূরুল ইসলাম বুলবুলের প্রতিশ্রুতি-“কৃষিভিত্তিক ইপিজেড

প্রকাশের সময়ঃ ০৭:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫