ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, অন্তত ৭ নিহত

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা চালানোর সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ঘটনাস্থল মেক্সিকোর শিল্পাঞ্চল সান মাতেও আতেনকো, যা রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং তোলুকা বিমানবন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেস জানিয়েছেন, ব্যক্তিগত জেটটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। এ সময় পাশের একটি কারখানার ধাতব ছাদে আঘাত লাগার ফলে সেখানে ভয়াবহ আগুন লেগেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস জানিয়েছেন, আগুনের কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, অন্তত ৭ নিহত

প্রকাশের সময়ঃ ১০:০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫