ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

তারেক রহমানকে ঘিরে ন্যান্সির নতুন গান ‘নেতা আসছে’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ।

এই আবেগ থেকেই প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।

গানটির কথায় উঠে এসেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা—
নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে।
যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।”

‘নেতা আসছে’ গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

গানটি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক আলোচনার পাশাপাশি এই গান সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর প্রত্যাবর্তনের প্রভাব নতুন করে সামনে এনেছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

তারেক রহমানকে ঘিরে ন্যান্সির নতুন গান ‘নেতা আসছে’

প্রকাশের সময়ঃ ১২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫