ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩ আসনে  ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন, ১৬টি মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (৪৩) আসনে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনে ১০ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (৪৫) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

বিশেষ করে বিএনপি সমর্থিত একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল। অপরদিকে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করেছে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপরই শুরু হবে প্রতীক বরাদ্দ ও পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জে এবারের নির্বাচন হতে যাচ্ছে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এদিকে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে, বাড়ছে রাজনৈতিক হিসাব-নিকাশ। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই নির্বাচনী লড়াই জমে উঠতে শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩ আসনে  ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশের সময়ঃ ০১:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫