ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রাজশাহীতে ট্রাক উল্টে নিহত- ৪ ও আহত রায়হানের বিচ্ছিন্ন দুটি পা পাওয়া যাচ্ছে না

নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ড্রাম ট্রাক উল্টে পড়ে নিহত ৪।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কলার হাট রণক্ষেত্র হয়। ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ড্রাম ট্রাক উল্টে পড়ে  চারজন কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছেন চারঘাটের রায়হান ইসলাম (৪০)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার দুই পা খুঁজে পাওয়া যায়নি। আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আহত রয়হানের ভাগ্নে মনিরুল ইসলাম এ কথা জানান। আহত রায়হানের বাড়ি চারঘাটের খুঁটিপাড়ায়। তার বাবার নাম আব্দুল জলিল।

মনিরুল ইসলাম বলেন, রাহানের দুই বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে তার ডান পা কোমড়ের (জাং) নিচ থেকেও বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমরা হাসপাতালে এসে তাকে আহত অবস্থায় পেয়েছি। তখন তার বিচ্ছিন্ন পা ছিল না। শুনলাম নাটোরের সানাইখালির নিহত সেন্টের লাশের সঙ্গে এক পা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে লোকজন পাঠানো হয়েছিল তবে সেটা রায়হানের পা না।

তিনি আরও বলেন, রায়হান ছোটবেলা থেকে কলার ব্যবসা করে। তার পেশা হাটে কলা কিনে জেলার বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করা। বৃহস্পতিবার হাটের দিন ছিল। তাই রায়হান ভোরে চারঘাটের বাড়ি থেকে পুঠিয়ার বানেশ্বরের কলা হাটে আসেন। এরপর দুর্ঘটনার শিকার হন তিনি। হাসপাতালে তার সঙ্গে স্ত্রীসহ স্বজনরা রয়েছেন। এছাড়াও সংসার জীবনে রায়হানের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। এছাড়া রায়হানের স্ত্রী গৃহিণী। আমরা তার পা খোঁজার চেষ্টা করছি।  এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ট্রাক উল্টে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুই পা বিচ্ছিন্ন হয়ে আহত হন চারঘাটের রায়হান।

নিহতরা হলেন- নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পাকিপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রোগীর দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে এসেছিল। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আমরা তো মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। মরদেহ উদ্ধার ও বডি ব্যাগে (মরদেহ বহনের ব্যাগ) প্যাকেট করার কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিস্তারিত তারা বলতে পারবেন। আর নিহতের স্বজনরা আসছেন এ বিষয়ে মামলা হবে।

এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সরোয়ার হোসাইন বলেন, নাটোর থেকে ফোন দিয়েছিল, তারা বলছে এক টুকরা পা বেশি এসেছে। আমি তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। আসলে এ ঘটনায় তিনজনের হাত পা ছিড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কয়েকজনের পেট ফেটে নারিভুরি বের হয়ে এলোমেলো হয়ে গিয়েছিল।

এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জানান, রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ড্রাম ট্রাক উল্টে পড়ে  চারজন কলা ব্যবসায়ী নিহতএবং আহত  একজন। এব্যাপারে আইনহত ব্যবস্থা নিয়েছে ওসি হাইওয়ে পবা থানা । বলে নিশ্চিত করেন পুঠিয়া  থানার ওসি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রাজশাহীতে ট্রাক উল্টে নিহত- ৪ ও আহত রায়হানের বিচ্ছিন্ন দুটি পা পাওয়া যাচ্ছে না

প্রকাশের সময়ঃ ১০:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬