ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নলডাঙ্গায় যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা কর্মশালা

সোমবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় “শান্তি, শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, নাটোরের উপপরিচালক এ. টি. এম. গোলাম মাহবুব। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

কর্মশালায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অবক্ষয় রোধ এবং উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর জ্ঞান ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুবদের নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নলডাঙ্গায় যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা কর্মশালা

প্রকাশের সময়ঃ ১২:২৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬