ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ৪০৩ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা- দায়ীদের শাস্তির দাবি নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় রহস্য, বাসা থেকে উদ্ধার তিন পিস্তলসহ দেশীয় অস্ত্র ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সম্প্রসারণের আহ্বান এমপি আজিজের মহানন্দা সেতুর কাছে ডিবির অভিযান, ১১২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ভারতে পালিয়ে গেলেও হাদির খুনিদের ফিরিয়ে আনার অনেক উপায় আছে – র‌্যাব ডিজি

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন। র‌্যাব-ডিজি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ যদি সীমান্ত পেরিয়ে ভারতেও পালিয়ে থাকেন, তবে তাদের ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ‘এই দুই খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র‍্যাব তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে।’

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিজি এসব কথা বলেন।র‍্যাব মহাপরিচালক বলেন, ‘গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের পর ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা আটজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং খুনে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করেছি। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চলছে এবং তারা ধরা না পড়া পর্যন্ত আমরা থামব না। আমরা আশাবাদী যে তাদের দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হবো। পলাতক দুই আসামি ভারতে আত্মগোপন করে আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘আমরা প্রযুক্তিগত এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের সঠিক অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের গ্রেপ্তার করা সহজ হবে। কোনো আসামি যদি দেশের বাইরেও পালিয়ে যায়, তাকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। আমাদের হাতে অনেক উপায় আছে এবং তাদের অবস্থান শনাক্ত হওয়া মাত্রই সেই সব পথ অবলম্বন করা হবে। শরিফ ওসমান হাদি হত্যার ছায়া তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ কে এম শহিদুর রহমান আরো বলেন, র‍্যাব সব সময় অপরাধীদের আইনের আওতায় আনতে আপসহীন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না।
জনপ্রিয় সংবাদ

স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার

ভারতে পালিয়ে গেলেও হাদির খুনিদের ফিরিয়ে আনার অনেক উপায় আছে – র‌্যাব ডিজি

প্রকাশের সময়ঃ ০৭:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬