ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত জানায়।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এদিন ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করে সংশ্লিষ্ট প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ১০টি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ২৭৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে ৮১টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ২৩টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশের সময়ঃ ০৭:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬