ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন পোড়ানোর অভিযোগ

দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ। ছবি-দৈনিক অধিকার

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণার শুরুতেই দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকদের দায়ী করে অভিযোগ তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি জানান, সকালে প্রচারণার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছেঁড়া ও পোড়ানো অবস্থায় দেখতে পান তার কর্মী-সমর্থকরা। তার দাবি, রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে বা পুড়িয়ে দাঁড়িপাল্লার অগ্রযাত্রা থামানো যাবে না। তিনি তার নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, প্রতিপক্ষ প্রার্থী নিজ দলের কর্মী-সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তার মতে, প্রচারণার প্রথম দিনেই এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।

অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন, পোস্টার বা ব্যানার ছেঁড়া ও পোড়ানো বিএনপির রাজনীতির অংশ নয়। তিনি বলেন, অভিযোগ করলেই তা সত্য প্রমাণিত হয় না, আগে এর যথাযথ তদন্ত ও সত্যতা যাচাই প্রয়োজন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ জানান, এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, গণ-অধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. ফজলুর ইসলাম খাঁন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৫০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৮২৯ জন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন পোড়ানোর অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৫:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬