ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির  অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ মাগুরায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সরকারি দপ্তরে বসছে অভিযোগ বাক্স “পৌরসভার কাজে দলীয় প্রভাব নয়, অগ্রাধিকার হবে উন্নয়ন ও সেবা” এমপি কেরামত আদালত বর্জন স্থগিত, স্বস্তি ফিরল বরিশাল আদালতপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি মেয়েদের উত্ত্যক্তের জেরে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ কম, ফিরছেন অনেকে মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা ইরানের ওপর হামলার জবাবের ঘোষণা হিজবুল্লাহর

বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারবেন আর বলবেন ভারতে খেলা নিরাপদ

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি -সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরপেক্ষতা ও ন্যায়সঙ্গত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি ভিন্ন নীতি অনুসরণ করছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফারুকী উল্লেখ করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে আইসিসি ‘নিরাপত্তা হুমকি নেই’ উল্লেখ করে বাংলাদেশকে ভারতেই খেলতে নির্দেশ দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে একাধিক সহিংস ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়ার প্রতিবেদন উল্লেখ করেন তিনি।

মুম্বাইয়ে বাংলাদেশ–ভারত ম্যাচ আয়োজন প্রসঙ্গে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের দেওয়া সতর্কবার্তার কথাও তুলে ধরেন ফারুকী। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী বিদ্বেষমূলক প্রচারণা যুক্ত হলে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনাকেও তিনি উল্লেখ করেন।

সংস্কৃতি উপদেষ্টা মন্তব্য করেন, এই প্রেক্ষাপটে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি বাস্তব এবং তা হালকাভাবে দেখার সুযোগ নেই। আইসিসি যদি সত্যিই সব সদস্য দেশের প্রতি ন্যায়সংগত ও নিরপেক্ষ আচরণ করতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হলে তা খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্ত হবে।

জনপ্রিয় সংবাদ

মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারবেন আর বলবেন ভারতে খেলা নিরাপদ

প্রকাশের সময়ঃ ০৭:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬