
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে এ ঘোষণা দেওয়া হয়।
ইশতেহারে দলটি রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি, মানবাধিকার, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য, নারী ও প্রবাসী কল্যাণ এবং জাতীয় নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ সংক্ষেপে—
১.জুলাই সনদের বাস্তবায়নে সময়সীমা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠন ২.গণহত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচার এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন
৩.সাম্প্রদায়িকতা ও বৈষম্য রোধে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানবাধিকার সেল ৪.জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব অনলাইনে প্রকাশ ৫.পারফরমেন্সভিত্তিক পদোন্নতি, ল্যাটারাল এন্ট্রি ও নিয়মিত পে-স্কেল হালনাগাদ ৬.সব নাগরিক সেবায় এনআইডি ব্যবহারের একক ব্যবস্থা ৭.ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১০০ টাকা ও শ্রমিকদের বীমা-পেনশন ৮.টিসিবি কার্ড দিয়ে লাইনে না দাঁড়িয়ে দোকান থেকেই পণ্য সংগ্রহ
৯.ভাড়াবাড়ি নিয়ন্ত্রণ ও সামাজিক আবাসন প্রকল্প ১০.কর ব্যবস্থার সংস্কার ও শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগ বৃদ্ধি ১১.এলডিসি উত্তরণে আগাম বাণিজ্য চুক্তি ও রপ্তানি বৈচিত্র্য ১২.চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ও হটলাইন চালু ১৩.মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে স্বাধীন নিয়ন্ত্রণ ১৪.ভোটের বয়স ১৬ এবং Youth Civic Council গঠন ১৫.পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান ১৬বছরে ১৫ লাখ দক্ষ ও নিরাপদ প্রবাসী কর্মী তৈরি
১৭.শিক্ষা সংস্কার কমিশন ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জাতীয়করণ ১৮.স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ বা গবেষণা ১৯.রিভার্স ব্রেইন ড্রেইন ও জাতীয় কম্পিউটিং সার্ভার ২০.বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন স্থাপন
২১.জিপিএস-নিয়ন্ত্রিত জাতীয় অ্যাম্বুল্যান্স ব্যবস্থা ২২.এনআইডিভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড ও স্বাস্থ্যবিমা ২৩.সংসদে সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধিত্ব ২৪.মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি ও ডে-কেয়ার সুবিধা
২৫.নারীবান্ধব স্বাস্থ্যসামগ্রী উপজেলা পর্যায়ে সরবরাহ ২৬.প্রবাসীদের জন্য ওয়ান-স্টপ ডিজিটাল সেবা ২৭.রেমিটেন্সভিত্তিক বিনিয়োগ ও ‘RemitMiles’ সুবিধা ২৮.প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর পূর্ণ অধিকার নিশ্চিতকরণ ২৯.ঢাকায়-চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা ৩০.নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তির প্রসার ৩১.শিল্পদূষণ রোধে কঠোর আইন প্রয়োগ ৩২.কৃষকের জন্য এনআইডিভিত্তিক ভর্তুকি ও ক্যাশব্যাক
৩৩.দেশীয় বীজ গবেষণা ও খাদ্য সার্বভৌমত্ব ৩৪.সীমান্ত হত্যা ও নদীর পানির ন্যায্য হিস্যায় দৃঢ় কূটনীতি ৩৫.রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান ৩৬.আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও রিজার্ভ ফোর্স গঠন
দৈনিক অধিকার ডেস্ক 






















