ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:১৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৩ Time View

ফাইল ছবি।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার থেকে তিন ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক আব্দুল মমিন সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং তার পরের দিন শুক্রবার—এই তিন দিনে ধাপে ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিভিন্ন পরীক্ষা এবং ধর্মীয় উৎসবের কথা বিবেচনায় নিয়ে সেই পরিকল্পনা থেকে সরে আসে সংস্থাটি। পরিবর্তে, নভেম্বরে তপশিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের নতুন পরিকল্পনা নিয়েছে ইসি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

প্রকাশের সময়ঃ ০২:১৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬