ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে সাড়ে ৭ হাজার টাকা

সংগৃহীত ছবি

দেশের স্বর্ণবাজারে আবারও দরপতন দেখা দিয়েছে। বড় ধরনের পতনের পর কিছুদিন স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হলেও সেই ধারা বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দুই দিনের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দামে ফের বড় ধরনের সংশোধন এসেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দেয়। এদিন সকাল ১০টার দিকে সোনার নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

হালনাগাদ মূল্যতালিকা অনুযায়ী—২২ ক্যারেট: ভরি প্রতি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা,২১ ক্যারেট: ভরি প্রতি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা,১৮ ক্যারেট: ভরি প্রতি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা,সনাতন পদ্ধতি: ভরি প্রতি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা

এর আগে সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি বিকেলে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরি প্রতি ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

স্বর্ণের পাশাপাশি এবার রূপার দামেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরি প্রতি ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া-২১ ক্যারেট: ভরি প্রতি ৬ হাজার ৬৫ টাকা,১৮ ক্যারেট: ভরি প্রতি ৫ হাজার ১৯০ টাকা,সনাতন পদ্ধতি: ভরি প্রতি ৩ হাজার ৯০৭ টাকা

প্রসঙ্গত, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বেড়েছে এবং ৯ দফা কমানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে সাড়ে ৭ হাজার টাকা

প্রকাশের সময়ঃ ০৩:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬