ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জামালপুরে জামায়াতে ইসলামীতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।সংগৃহীত ছবি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা শহরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক যোগদান কর্মসূচিতে তাদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী।

দলীয় সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিনসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা থেকেই নতুন নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জামালপুরে জামায়াতে ইসলামীতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

প্রকাশের সময়ঃ ০১:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬