ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

উন্মুক্ত মঞ্চে সরাসরি তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান ও তারেক রহমান।সংগৃহীত ছবি

নির্বাচনী ইশতেহার বিষয়ে প্রকাশ্য মঞ্চে সরাসরি আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বানের বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, সুশাসন প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। ন্যায্যতা ও স্বচ্ছতা ছাড়া কোনো নির্বাচনের ফলাফল জনগণের আস্থা অর্জন করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতি আরও শালীন, সহনশীল ও সংঘাতমুক্ত হতে পারে—এটি নতুন প্রজন্মের কাছে প্রমাণ করার দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর রয়েছে বলে তিনি মত দেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গণমাধ্যম ও জনসমক্ষে দাঁড়িয়ে এমন একটি ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং সমালোচনার জন্য উন্মুক্ত।

উন্মুক্ত বিতর্কের প্রস্তাব দিয়ে তিনি জানান, যেহেতু বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেছেন, তাই তিনি একটি প্রকাশ্য মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছেন। সেখানে উভয় পক্ষ নিজ নিজ নির্বাচনী ইশতেহার জনগণের সামনে উপস্থাপন করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন দেশের জনগণ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

উন্মুক্ত মঞ্চে সরাসরি তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

প্রকাশের সময়ঃ ০১:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬