ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপি’র একটি চৌকস টহলদল সীমান্তের বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকে ঘিরে কোনো মহল যাতে বাংলাদেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীর প্রতিটি সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী। বিজিবি জানিয়েছে, সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬