ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

সংগৃহীত ছবি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে ভোটার প্রভাবিত করা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট এবং সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, এসব বিষয়ে মোট ১২৭টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

বুধবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, গণআন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই থাকবে—এমন প্রত্যাশা ছিল। তবে নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে যেসব অনিয়মের অভিযোগ উঠছে, তা দুঃখজনক।

নজরুল ইসলাম খান আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তাদের কাছে তথ্য রয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি খরচের ১৫ লাখ টাকা নিয়ে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা কেন্দ্রভিত্তিক ব্যয়ের জন্য অর্থ পাঠিয়ে থাকেন। বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

প্রকাশের সময়ঃ ০১:২০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬