ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর খোলা আকাশের নিচে টিকাদান

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৭ Time View

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ত্রিপল টানিয়ে চলছে শিশুদের টিকাদান কর্মসূচি।

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে ফেলার এক দিন পর স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে খোলা জায়গায় অস্থায়ী টিকাদানকেন্দ্র তৈরি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের নিয়মিত টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রের সামনে টেবিল-চেয়ার বসিয়ে টিকাদানের ব্যবস্থা করায় শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদেরও নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ত্রিপল টানিয়ে চলছে টিকাদান

সরেজমিনে দেখা যায়, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের প্রবেশপথে ব্যানার ও ত্রিপল ব্যবহার করে অস্থায়ী টিকাদানকেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে টিকাদানের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসেছেন স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে অভিভাবকেরা সেখানে আসছেন। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে আগের মতো বসার সুযোগ না থাকায় অনেককেই বাইরে অপেক্ষা করতে হচ্ছে।

এক শিশুর মা জানান, বাসার কাছেই হওয়ায় আগে থেকেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সন্তানকে টিকা দিতে নিয়ে আসতেন। তবে এবার কেন্দ্রটি ভেঙে দেওয়ায় বাইরে বসেই টিকা নিতে হচ্ছে।

আরেক অভিভাবক বলেন, আগে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে বসে টিকা দেওয়া যেত। এখন বাইরে থাকায় শিশুদের কষ্ট হচ্ছে এবং অনেকেই অস্বস্তিতে পড়ছে।

এক নারী জানান, তার মেয়ের আগামী মাসে টিকা দেওয়ার কথা রয়েছে। আগের টিকাগুলো রাড্ডা থেকেই দেওয়া হয়েছে। তাই পরবর্তী টিকাও এখান থেকে দেওয়া হবে কি না, তা জানতে এসেছিলেন। কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, টিকাদান কার্যক্রম চালু থাকবে।

হামের টিকাদান কর্মসূচি চালু

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা ভেঙে দেওয়ার পর ফাঁকা জায়গায় ত্রিপল টানিয়ে টেবিল-চেয়ার বসিয়ে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে অন্যান্য স্বাস্থ্যসেবা আগের মতো চালু রাখা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী হামের টিকাদান কর্মসূচি চালু রাখা হয়েছে। আশপাশের শিশুদের টিকাদানে যেন সমস্যা না হয়, সে জন্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে।

রাড্ডার কর্মকর্তারা জানান, হাম নিয়ন্ত্রণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকার পাশাপাশি নিয়মিত টিকাও দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ১২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। রাড্ডার কর্মকর্তাদের দাবি, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্বাস্থ্যকেন্দ্রের পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার দাবি করেছেন, ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

এ ঘটনায় নাসরিন আখতার বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় মামলা করেছেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর খোলা আকাশের নিচে টিকাদান

প্রকাশের সময়ঃ ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬