
শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষায় লক্ষ্মীপুরে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। জেলার ১ হাজার ৪৭৪টি অস্থায়ী ও ৬টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচির আওতায় শিশুদের টিকা দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনে ৭৭ হাজার ৭৬০ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ বিশেষ টিকাদান কার্যক্রম।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে জেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৪৮০টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী এবং ১ হাজার ৪৭৪টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।
ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় স্থাপিত অস্থায়ী কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি স্থায়ী কেন্দ্রগুলোতেও চলবে টিকাদান কার্যক্রম।
কর্মসূচির আওতায় জেলার ৭৭ হাজার ৭৬০ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকাদানের আওতায় আনতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।
এ সময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদর হাসপাতালে শিশুদের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।
তিনি অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা নিশ্চিত করার অনুরোধ জানান।
স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষায় টিকাদানের আওতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
মেহেরাব ইমরান আকিব, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 




















