ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৩ Time View

দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার পোর্টের পাশ থেকে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ অসীম ধর জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে ট্রেন আসতে দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি রোহিঙ্গা বলে জানা গেছে। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তাঁর পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময়ঃ ১০:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬