ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, রাখলেন ঢাকা-১৭

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে বিজয়ী হওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া–৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সোমবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমান বগুড়া–৬ আসন ছেড়ে দিয়েছেন এবং ঢাকা–১৭ আসনটি রেখেছেন। সংশ্লিষ্ট চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।

সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

প্রচলিত আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে তাঁকে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়। শূন্য হওয়া আসনগুলোতে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে থাকে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, রাখলেন ঢাকা-১৭

প্রকাশের সময়ঃ ০৯:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬