ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

প্রথমবার সংসদে যাচ্ছেন ১৮ সাবেক ছাত্রনেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের জয়জয়কার দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ নেতৃত্বের উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা একাধিক ছাত্রনেতা এবার প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায়, ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণসংহতি আন্দোলনের সাবেক ছাত্রনেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে নতুন সংসদে।

ছাত্রদলের সাবেক নেতাদের সাফল্য

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক আট কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী সাবেক সভাপতি আমান উল্লাহ আমান। গাজীপুর-৫ আসনে জয়ী হয়েছেন একেএম ফজলুল হক মিলন, যিনি সংগঠনের সভাপতি ছিলেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, তিনিও সাবেক সভাপতি। জামালপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল।

এ ছাড়া খুলনা-৪ আসনে প্রথমবার নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ঢাকা-৯ আসনে সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এবং বরিশাল-৪ আসনে সাবেক সভাপতি রাজীব আহসান বিজয়ী হয়েছেন।

সংসদে ছাত্রশিবিরের ছয় সাবেক সভাপতি

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সাবেক ছয় কেন্দ্রীয় সভাপতি এ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একসঙ্গে এত সংখ্যক সাবেক ছাত্রনেতার সংসদে প্রবেশ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন ঢাকা-১২ থেকে সাইফুল আলম খান মিলন, সিরাজগঞ্জ-৪ থেকে রফিকুল ইসলাম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে নুরুল ইসলাম বুলবুল, পটুয়াখালী-১ থেকে শফিকুল ইসলাম মাসুদ, গাজীপুর-৪ থেকে সালাহউদ্দিন আইয়ুবী এবং শেরপুর-1 থেকে হাফেজ রাশেদুল ইসলাম। তাঁদের বেশিরভাগই প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন।

এনসিপি ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিত্ব

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন ছাত্রজীবনে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সবাই প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জয় পেয়েছেন।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন ঢাকা-১১ আসনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ থেকে সদস্য সচিব আখতার হোসেন, নোয়াখালী-৬ থেকে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, কুমিল্লা-৪ থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।

ছাত্ররাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতাদের সংসদে প্রবেশ দলীয় ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তরুণ নেতৃত্বের এই উপস্থিতি সংসদে ভিন্ন ধরনের অভিজ্ঞতা ও রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

প্রথমবার সংসদে যাচ্ছেন ১৮ সাবেক ছাত্রনেতা

প্রকাশের সময়ঃ ১২:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬