ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে বিভিন্ন দল ও সংগঠনের অভিনন্দন

সংগৃহীত ছবি।

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার পৃথক বিবৃতিতে তারা নতুন মন্ত্রিসভার সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদেরও অভিনন্দন জানান।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাঁর বার্তায় বলেন, জনগণ যে দায়িত্ব তারেক রহমান ও তাঁর দলের ওপর অর্পণ করেছে, তা তিনি সফলভাবে পালন করবেন—এমন প্রত্যাশা সবার। তাঁর নেতৃত্বে দেশে আইনের শাসন ও সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা এবং নারী অধিকারসহ সাংবিধানিক নিশ্চয়তাগুলো কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও মুক্তিযুদ্ধের আদর্শ পুনরুজ্জীবনের প্রতীক। তাঁর নেতৃত্বে জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতার চেতনা সুসংহত হবে বলে তারা আশা করেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর পৃথক বিবৃতিতে বলেন, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ এগিয়ে যাবে।

ব্যবসায়ী মহল থেকেও অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকার দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস। বিশেষ করে তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন, শ্রমিককল্যাণ, নতুন বাজার সম্প্রসারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) তাদের বার্তায় উল্লেখ করে, জনগণ তাদের প্রত্যাশিত প্রতিনিধি নির্বাচিত করেছে। নবগঠিত সরকার উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে উদ্যোগী হবে বলে তারা আশা করে।

এ ছাড়া বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং প্রাথমিক শিক্ষক সমিতিও পৃথক বিবৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে বিভিন্ন দল ও সংগঠনের অভিনন্দন

প্রকাশের সময়ঃ ১২:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬