ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি।

পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শনিবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ কমানোর চেষ্টা করা হবে। তিনি আরও জানান, রমজানজুড়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে ধর্মীয় অনুশীলন করতে পারেন।

টাঙ্গাইলের উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া হবে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬