ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট পর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদ। এছাড়া জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান এবং কর্নেল আব্দুল বাতেন (অবসরপ্রাপ্ত)ও উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করবেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির

প্রকাশের সময়ঃ ০২:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬