ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি : রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি।

২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব, যার মধ্যে ৭ লাখ ৫০ হাজার কাজের ভিসা রয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া এ তথ্য জানান।

সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন।

আলোচনায় তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হয়। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি সফরের কথাও তিনি উল্লেখ করেন। উভয় পক্ষ মুসলিম ঐক্য জোরদারে তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ১৯৭৯ সালে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি আরবের সহায়তার বিষয়টি স্মরণ করা হয়। বর্তমানে বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সমর্থন কামনা করা হয়।

সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, সৌদি আরবে চলমান উন্নয়ন কার্যক্রমের কারণে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০-এর আওতায় গৃহীত সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি : রাষ্ট্রদূত

প্রকাশের সময়ঃ ০৫:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬