ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

সংসদ নির্বাচনের পর ইসিতে বড় রদবদল, বদলি ১১২ কর্মকর্তা

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নির্বাচন কমিশন (ইসি) মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি হয়।

আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় এবং দেশের বিভিন্ন উপজেলা ও থানায় দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওইদিন অপরাহ্নে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।

ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই কমিশনের অন্যতম বড় বদলির পদক্ষেপ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

সংসদ নির্বাচনের পর ইসিতে বড় রদবদল, বদলি ১১২ কর্মকর্তা

প্রকাশের সময়ঃ ০১:৪৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬