ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

দেশের রুগ্ন ও বন্ধ হয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্ধ ও ক্ষতিগ্রস্ত শিল্পকারখানা পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এসব প্রতিষ্ঠান চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বন্ধ পাটকল ও চিনিকলসহ অন্যান্য রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান ধাপে ধাপে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দেশনায় পুরোনো শ্রমিকদের পুনর্বহাল এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পখাতকে সক্রিয় করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে, যা বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর সম্ভাব্যতা ও প্রক্রিয়া নির্ধারণ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে শিল্পখাতে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ১২:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬