ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিনিয়োগই রাজস্ব বৃদ্ধির চাবিকাঠি-অর্থমন্ত্রীর বার্তা

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি।

দেশে বিনিয়োগ বৃদ্ধি ছাড়া কর আদায় ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে পারলেই রাজস্ব আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কর্মসংস্থান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করেই তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। পতেঙ্গা এলাকায় আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, এখানে একটি বড় হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে। উপযুক্ত স্থান চূড়ান্ত করতে একাধিক জায়গা পরিদর্শন করা হচ্ছে এবং দ্রুত কাজ শুরু করার লক্ষ্য রয়েছে।

এদিন মন্ত্রী নৌবাহিনীর অধিগ্রহণ করা প্রায় ১৪ দশমিক ২১৯০ একর এবং অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে তাকে অবহিত করেন।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মঈনুল হাসানসহ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ভূমি অফিসের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের উপকূলীয় এলাকার মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং চট্টগ্রাম মহানগরের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিনিয়োগই রাজস্ব বৃদ্ধির চাবিকাঠি-অর্থমন্ত্রীর বার্তা

প্রকাশের সময়ঃ ০২:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬