ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধের জেরে চাকু দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন আকাশ দাশ চরপাথালিয়া বাজারে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতির দাবি দুর্গাপূজায় রাজধানীর প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ডিএমপির বিশেষ ইউনিট ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার, মোদির সঙ্গে বৈঠক অর্থনীতি চাঙা, তবুও ভারতের শেয়ারবাজারে ধসের পেছনে যে ৫ কারণ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৮৩ মামলা, ডাম্পিং ৪৭৬ গাড়ি শূন্য থেকে বিশ্বসেরা, মেসির ফুটবলযাত্রা যেন রূপকথার গল্প নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন উপাচার্য ২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন আকাশ দাশ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২৩২ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন আকাশ দাশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) কার্যনির্বাহী সদস্য হিসেবে অবশেষে শপথ নিয়েছেন আকাশ দাশ। চাকসুর বর্তমান মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে মঙ্গলবার তাকে শপথ পড়ানো হয়।

চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন আকাশ দাশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে তিনি নির্বাচনের পর অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি। পরে বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করে।

তদন্ত কমিটি গত ২৫ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর মঙ্গলবার তার শপথ গ্রহণ সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান শপথের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকসুর গঠনতন্ত্রের ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের মেয়াদ শপথ গ্রহণের দিন থেকে এক বছর। মেয়াদ শেষ হলে কার্যনির্বাহী কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার বিধান রয়েছে। তবে নির্বাচনের প্রায় এক বছর পর আকাশ দাশ শপথ নেওয়ায় তার মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আকাশ দাশের মেয়াদ চাকসুর বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার দিনই শেষ হবে। তিনি উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেও তার জন্য আলাদা করে এক বছর, তিন বছর বা পাঁচ বছরের মেয়াদ নির্ধারিত হবে না। সংসদের মেয়াদ যেদিন শেষ হবে, তার মেয়াদও সেদিন শেষ হবে।

মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) উপস্থিত ছিলেন।

চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল যে মঙ্গলবার আকাশ দাশকে শপথ পড়ানো হবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধের জেরে চাকু দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা

চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন আকাশ দাশ

প্রকাশের সময়ঃ ০৫:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬