
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন কৃতী শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১’-এর জন্য মনোনীত হয়েছেন। বিভিন্ন বিভাগের এসব শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী এই পদকের জন্য মনোনয়ন পেয়েছেন।
স্বর্ণপদক–২০১৯ এর মনোনীত শিক্ষার্থীরা
তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য ইবি থেকে মনোনীতরা হলেন-বায়োটেকনোলজি বিভাগের মুনতাহা বিনতে মুখলেস,অর্থনীতি বিভাগের মিজানুর রহমান,ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন,আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী,পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান,আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক,আইন বিভাগের নাজমুন ইসলাম।
স্বর্ণপদক–২০২০ এর মনোনীত শিক্ষার্থীরা
২০২০ সালের জন্য মনোনয়ন পেয়েছেন-গণিত বিভাগের দেলোয়ার হোসাইন,বায়োটেকনোলজি বিভাগের আল আমিন মিলন,আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস,আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ,ফলিত রসায়ন বিভাগের ফাতেমাজ্জুরা,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান,অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন,আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম।
স্বর্ণপদক–২০২১ এর মনোনীত শিক্ষার্থীরা
২০২১ সালের জন্য মনোনীতরা হলেন-গণিত বিভাগের রাসেল ইসলাম,আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার,ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন,আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান,আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ,ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন,লোক প্রশাসন বিভাগের সাদিকুর রহমান।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক সম্পর্কে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে এবং তাদের ভালো ফলাফলকে স্বীকৃতি দিতে ২০০৫ সালে এই মর্যাদাপূর্ণ পদক চালু করে ইউজিসি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা এই পদক পেয়ে থাকেন।
মোহাম্মদ সাদ,ইবি প্রতিনিধিঃ 





















