ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চাওয়া রিটের আদেশ আজ

ফাইল ছবি।

 জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চাওয়া রিটের শুনানি সোমবার হাইকোর্টে শেষ হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের বেঞ্চ মঙ্গলবার (আজ) এই বিষয়ে আদেশ দেবেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম এবং আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অপরপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ইমরান এ সিদ্দিক এবং শিশির মনির প্রমুখ।

রিট আবেদনটি ১৮ ফেব্রুয়ারি দায়ের করা হয়। এতে জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটিকে অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনটি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ দায়ের করেন। এতে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ। সেই রিটও শুনানির অপেক্ষায় রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চাওয়া রিটের আদেশ আজ

প্রকাশের সময়ঃ ০১:৫০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬