ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১২৬৭ Time View

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষরের এক দিন আগে বুধবার চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে জরুরি চিঠি জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওই চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বিদেশি অপারেটরের কাছে এনসিটির পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করে কয়েকটি শ্রমিক সংগঠন ও বন্দর রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলো বন্দর অচল করে দেওয়ার কর্মসূচির ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী বন্দরের পরিচালন কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে বন্দরের শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব সদস্য, বিভাগীয় প্রধান এবং বন্দর চেয়ারম্যানের একান্ত সহকারীকে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ কেফায়েত হামিম বলেন, বন্দর জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় এর সেবা নিরবচ্ছিন্ন রাখা জরুরি। খালাস কার্যক্রম সচল রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এনসিটি পরিচালনার সিদ্ধান্তের বিরোধিতাকারী শ্রমিক সংগঠনগুলোও তাদের কর্মসূচি জোরদার করেছে। বিএনপি ও জামায়াতপন্থি কয়েকটি সংগঠনও এ চুক্তির বিরোধিতা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠন গত দুই মাস ধরে নগরীতে সভা-সমাবেশ করে আসছে। বুধবার রাতেও তারা মশাল মিছিল করে। বৃহস্পতিবারও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি থেকে এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, এনসিটির ব্যবস্থাপনা পরিবর্তনের পর সেখানে কর্মরত শ্রমিকদের চাকরি ও ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন।

অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং জাতীয় গুরুত্বপূর্ণ এ স্থাপনার সেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েই জোর দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

প্রকাশের সময়ঃ ০৬:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬