ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

রূপসায় বাড়িতে ফিরেই বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার রাজু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৯১ Time View

খুলনার রূপসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনার রূপসায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফিরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজু মোড়ল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজু মোড়ল রামনগর গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া খুলনার সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজু বাড়িতে ফেরেন। তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, রাজু মোড়লকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।

তিনি আরও জানান, রাজুকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

রূপসায় বাড়িতে ফিরেই বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার রাজু

প্রকাশের সময়ঃ ০২:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬