ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

ইমাম নিয়োগকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

শনিবার রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (রাত) প্রায় ৮টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা জিএএম আব্দুল আওয়াল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে ঈদের নামাজ পড়ানোর জন্য ইমাম নির্ধারণ করতে শনিবার রাতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনার একপর্যায়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তা উত্তেজনা ছড়িয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের খবর ছড়িয়ে পড়লে জামায়াতের বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী–নওগাঁ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় সড়কে আগুন জ্বালানো হয় এবং একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইমাম নিয়োগকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময়ঃ ০৩:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬