ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

এনসিপির নারী শাখা ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক মনিরা শারমিন

মনিরা শারমিন, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই সংগঠনের আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে নারীদের লক্ষ্য করে অনলাইনে বুলিং ও হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের নানা ধরনের আক্রমণের মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, “জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে সক্রিয় ছিলেন, পরবর্তী সময়ে রাজনীতির মাঠে তাদের অনেককে আর দেখা যাচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্তে যে নারী কণ্ঠগুলো একসময় জোরালো ছিল, সেগুলোর অনেকটাই এখন হারিয়ে গেছে। জাতীয় নারীশক্তি সেই কণ্ঠগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, আন্দোলনে যুক্ত নারীরা রাজনীতি করুক বা না করুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গত বছর এনসিপির জুলাই পদযাত্রার সময় দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলনকারী নারীদের সঙ্গে দেখা হয়েছে এবং তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ও মত প্রকাশের আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে নানা সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতায় অনেকেই সেই সুযোগ পাচ্ছেন না।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন-পরবর্তী সময়গুলোতে নারীর প্রতি সহিংসতার ঘটনা বাড়তে দেখা যায়। সাইবার জগতে নেতিবাচক প্রভাবও অনেক ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠছে। এমনকি এনসিপির এক নারী কর্মী নির্বাচনের আগে অনলাইন হয়রানির কারণে আত্মহত্যায় বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতারসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নারী নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মনিরা শারমিন, ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম নতুন সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

এনসিপির নারী শাখা ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক মনিরা শারমিন

প্রকাশের সময়ঃ ০১:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬