ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রমজান জুড়ে বিশুদ্ধ পানির সংকট, বিপাকে রায়পুর পৌরবাসী

রায়পুর পৌরসভা। ফাইল ছবি

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় পবিত্র রমজান মাসজুড়ে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে পৌর শহরের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে অনেকেই মিনারেল ওয়াটার কিনে ও টিউবওয়েলের পানি ব্যবহার করে দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন।

‎পৌর কতৃপক্ষ বলছে, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পানির পাম্প স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। ফলে পৌরসভার পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের বসবাস কিন্তু পৌরসভার পানির গ্রাহক মাত্র ২৭০৯ । প্রতিদিনের মোট পানির চাহিদা প্রায় ৭ লাখ লিটার। কিন্তু বিদ্যুতের ভোল্টেজ স্বাভাবিক না থাকায় পাম্প দিয়ে উচ্চ জলাধারে পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব হচ্ছে না।
‎পৌরসভার পানি উত্তোলন পাম্প চালাতে যেখানে প্রায় ৪২০ ভোল্টেজ প্রয়োজন, সেখানে গত এক মাস ধরে মাত্র ৩৬০ থেকে ৩৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন গড়ে মাত্র ২ থেকে ৩ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকার বাসিন্দা আফছানা বেগম বলেন, “সময়মতো পানির বিল পরিশোধ করলেও আমরা চাহিদামতো পানি পাচ্ছি না। রোজার মাসে রান্নাবান্না ও অন্যান্য দৈনন্দিন কাজে এতে মারাত্মক সমস্যা হচ্ছে।”

‎এদিকে দীর্ঘদিন ধরে পানি সংকটের কারণে পৌরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিদ্যুৎ ভোল্টেজ স্বাভাবিক করে পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ বলেন, রমজান মাসে পানির চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকে। কিন্তু বর্তমানে বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে পাম্প স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে উচ্চ জলাধারে পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব হচ্ছে না এবং সরবরাহেও ঘাটতি তৈরি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনা করা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে এবং পৌরবাসী নিয়মিত পানি সরবরাহ পাবেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রমজান জুড়ে বিশুদ্ধ পানির সংকট, বিপাকে রায়পুর পৌরবাসী

প্রকাশের সময়ঃ ০১:১৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬