ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
বিচার দাবিতে মানববন্ধন

রায়পুরে গর্ভবতী নারীকে মারধরে জমজ নবজাতকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় তার জমজ নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (৩ জুন) সকালে রায়পুর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী সাবিকুন নাহার রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীমউদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা এবং ওয়াহীদুজ্জামান রাজনের স্ত্রী। অভিযুক্ত একই বাড়ির মৃত জামাল হকের ছেলে নিজামউদ্দিন ভুলু।

পরিবারের অভিযোগ, গত ১৬ মার্চ তাদের বাড়িতে সংঘটিত লুটপাটের একটি ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে গর্ভবতী সাবিকুন নাহারের ওপর হামলা চালানো হয়। এ সময় তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার গর্ভের সন্তানদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানান।

ভুক্তভোগী পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে গত ২২ মে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় মাসের গর্ভাবস্থায় জরুরি ভিত্তিতে ডেলিভারি করাতে হয়। জন্মের পর জমজ দুই নবজাতকের একজন তাৎক্ষণিকভাবে মারা যায় এবং অপরজন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এ ঘটনায় সাবিকুন নাহার বাদী হয়ে লক্ষ্মীপুর জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন সাবিকুন নাহারের স্বামী ওয়াহীদুজ্জামান রাজন। তিনি বলেন, “আমাদের বাড়িতে লুটপাট করতে আসা ব্যক্তিদের কর্মকাণ্ড আমার স্ত্রী ভিডিও করতে গেলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার গর্ভের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ছয় মাসের গর্ভাবস্থায় ডেলিভারি করাতে হয়। আমার জমজ দুই সন্তানই মারা গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

বিচার দাবিতে মানববন্ধন

রায়পুরে গর্ভবতী নারীকে মারধরে জমজ নবজাতকের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬