ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা নাটোরে অটোভ্যানে বাসের ধাক্কা, চাপা পড়ে চালক-যাত্রী নিহত হেসেছি, কেঁদেছি, আবেগে ভেসেছি: প্রথম কনসার্ট নিয়ে অপূর্ব দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের চরম দুর্ভোগ
আদ-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায়

আইনি ব্যবস্থা প্রস্তুত, অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিচ্ছে সরকার

সংগৃহীত চবি।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সম্ভাব্য আইনি পদক্ষেপ নিতে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে পরামর্শ করছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত কার্যক্রম এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর দেওয়া পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনকে আরও তথ্যনির্ভর ও বাস্তবসম্মত করতে ভুক্তভোগী মায়েদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দুই তদন্ত প্রতিবেদনের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ঘটনার সঙ্গে কারও দায়-দায়িত্ব রয়েছে কি না, তা নির্ধারণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী প্রমাণিত হলে যাতে আইনি জটিলতা বা ফাঁকফোকরের সুযোগ নিয়ে দায় এড়াতে না পারে, সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

তদন্ত কার্যক্রমে আইনি সহায়তা দিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী-কে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বুধবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে তদন্ত চলাকালে হাসপাতালটির প্রশাসনিক কার্যক্রম সম্পর্কেও কিছু তথ্য সামনে এসেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল প্রাঙ্গণে একটি বেকারি পরিচালনার জন্য পরিবেশগত অনুমোদন নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষ স্বীকার করেছে। হাসপাতালের অভ্যন্তরে এ ধরনের কার্যক্রম পরিচালনার অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নবজাতকদের মৃত্যুর ঘটনায় সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে তদন্তের ফলাফলের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী

আদ-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায়

আইনি ব্যবস্থা প্রস্তুত, অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিচ্ছে সরকার

প্রকাশের সময়ঃ ০১:১৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬