ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
রাজশাহীতে

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে। তারা দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত পরিবহন ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য আরও বাড়িয়ে দিতে পারে, যার প্রভাব পড়বে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর।

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

বক্তারা সরকারের কাছে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে তারা জনগণের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০১:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬