ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।

নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন কয়েকদিন আগে পরিবার নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে দুই ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য খানসামা উপজেলার জোয়ার এলাকায় একটি লিচু বাগান দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তারা কালিরবাজার ঘাট এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন।

গোসলের একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যান মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন। তবে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়। পরে দুই ভাইকে খুঁজে না পেয়ে স্বজন ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। তাদের সহায়তায় বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহও উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয়দের অভিযোগ, কালিরবাজার ঘাটসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তলদেশে বিভিন্ন স্থানে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, গোসলের সময় অসাবধানতাবশত ওই গভীর অংশে চলে যাওয়ায় দুই ভাই পানিতে ডুবে যান।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্থানীয় বাসিন্দারাও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৭:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬