ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ ৭ বছরের শিশু

সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় দিঘির মহিলা ঘাটে এই ঘটনা ঘটে।

বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়ে ফাতেমা (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত। গোসলের জন্য দিঘিতে নামার পর হঠাৎ একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। তারা ইট নিক্ষেপসহ বিভিন্নভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কয়েকজন পানিতেও নামেন, তবে কুমিরটি শিশুটিকে নিয়ে দ্রুত গভীর দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর কয়েকবার পানির বিভিন্ন স্থানে শিশুটিকে দেখা গেলেও পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী উদ্ধার কার্যক্রমে অংশ নেন। নৌকা নিয়ে দিঘির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ ৭ বছরের শিশু

প্রকাশের সময়ঃ ০১:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬