ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১
ডেঙ্গু ও মাদক প্রতিরোধ ও

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে বাগাতিপাড়ায় বিএনপির মতবিনিময় সভা

নাটোরের বাগাতিপাড়ায় ডেঙ্গু-মাদক প্রতিরোধ ও শারদীয় দুর্গোৎসব উদযাপন নিয়ে ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা।

নাটোর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের জিয়াকোল মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা মো. সাহেব আলী সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্রসহ মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

মাদক প্রসঙ্গে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ছাড়া কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভা থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহসভাপতি হায়দার রশিদ সোনা।

ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. রমজান আলী ফাকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাতেন, ইউপি সদস্য হাফিজুর রহমান, মহিলা নেত্রী আইভি, ওলামা দলের সভাপতি মো. আব্দুল বারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, ছাত্রনেতা সম্রাট, ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম তরু এবং সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও ওসমান গনি।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

ডেঙ্গু ও মাদক প্রতিরোধ ও

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে বাগাতিপাড়ায় বিএনপির মতবিনিময় সভা

প্রকাশের সময়ঃ ১২:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬