ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পর্যায়ক্রমে সব নারী প্রধান পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারী প্রধান পরিবারগুলোর জন্য চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ৩৭ হাজার নারীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নারী প্রধান পরিবারের কাছেই এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই কর্মসূচিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ধাপে ধাপে নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ চালু করেছিলেন, যা নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারী প্রধান পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পর্যায়ক্রমে সব নারী প্রধান পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬