ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

৩ মে শুরু হবে চারদিনব্যাপী ডিসি সম্মেলন

ফাইল ছবি।

চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী ৩ মে শুরু হবে। চারদিনব্যাপী এ সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা সোমবার (৯ মার্চ) ডিসি সম্মেলনের প্রস্তুতি নিতে সব মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। এতে জানানো হয়, ৩ থেকে ৬ মে পর্যন্ত চারদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংশ্লিষ্ট কার্যালয়ের কার্যক্রম নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ডিসি সম্মেলন মূলত সরকারের নীতিনির্ধারক এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সাধারণত প্রতি বছরই এ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে মার্চ ও ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে সময়মতো এ সম্মেলনের প্রস্তুতি নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

৩ মে শুরু হবে চারদিনব্যাপী ডিসি সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৩:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬