ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

জোড়া উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ওপর চাপ বাড়াল বাংলাদেশ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৭৭ Time View

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। আব্দুল মালিক ও রহমত শাহর ৭০ রানের জুটি ভেঙে দেন ইবাদত হোসেন। এরপর হাশমতুল্লাহ শাহিদিকে ফিরিয়ে আফগানিস্তানের ওপর চাপ আরও বাড়ান মেহেদী হাসান মিরাজ।

প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ৫৪.৩ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে ১৮৮ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। রহমত শাহ ৪৬ এবং ইকরাম আলিখিল ১১ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে শুরু থেকেই ভালো করার চেষ্টা করে বাংলাদেশ। আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ১৭ রান করা সেদিকুল্লাহ আতালকে ফিরিয়ে দেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ ছিল ১৩ ওভারে ৩৪ রান।

দ্বিতীয় সেশনের শুরুতে শহীদুল্লাহ কামালকে ২০ রানে ফিরিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটটি তুলে নেন ইবাদত হোসেন। এরপর ক্রিজে জমে ওঠে রহমত শাহ ও আব্দুল মালিকের জুটি। দুজনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানিস্তান। চা বিরতিতে যাওয়ার সময়ও স্বস্তিতে ছিল স্বাগতিক দল।

তবে বিরতি থেকে ফিরে বেশিক্ষণ টিকতে পারেননি মালিক। ইবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৬২ রান করা এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৭০ রানের জুটি।

এরপর ক্রিজে আসা হাশমতুল্লাহ শাহিদিকেও বেশিক্ষণ থাকতে দেননি মেহেদী হাসান মিরাজ। কোনো রান না করেই আউট হন তিনি। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।

এর আগে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরুতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৭ রান। তবে দিনের শুরুতে আর ২৯ রান যোগ করতেই ৩৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

জোড়া উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ওপর চাপ বাড়াল বাংলাদেশ

প্রকাশের সময়ঃ ০৫:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬