ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না, সংসদে গেলে কথা দিচ্ছি: ফয়সল আমিন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৯০ Time View

ঠাকুরগাঁওয়ে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।

সংসদে যাওয়ার সুযোগ পেলে ইসলামবিরোধী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইনের পক্ষে সমর্থন দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলার ইমাম-খতিব ও বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামার সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনে বিজয়ী হলে আজীবন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। তাঁর দাবি, তাঁর পরিবার কিংবা তিনি কখনো ঠাকুরগাঁওয়ের কারও ক্ষতি করেননি এবং ভবিষ্যতেও কারও ক্ষতি চান না। এমনকি নিজের চরম শত্রুরও ক্ষতি চান না বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

ঠাকুরগাঁওকে বৈষম্যহীন, সাম্য ও ভ্রাতৃত্বের সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, এ ক্ষেত্রে ইসলামি মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, কোরআন-হাদিসের আলোকে মানুষকে সঠিক পথের নির্দেশনা দিতে আলেম-ওলামাদের ভূমিকা রয়েছে।

ইসলামের অপব্যাখ্যা বা অপব্যবহার করে কেউ যেন রাষ্ট্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফয়সল আমিন বলেন, সরকারি দলের একজন প্রার্থী হিসেবে সরকার, রাষ্ট্রপতি ও দেশের সম্মান রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান। এ জন্য আলেম-ওলামাদের সহযোগিতাও কামনা করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এমন একটি শহর গড়ে তুলতে চান, যেখানে মানুষের অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ঠাকুরগাঁওকে একটি স্বপ্নের সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফয়সল আমিন আলেম-ওলামাসহ সবার দোয়া ও সমর্থন চান। একই সঙ্গে আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না, সংসদে গেলে কথা দিচ্ছি: ফয়সল আমিন

প্রকাশের সময়ঃ ০৬:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬