ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল

স্পিকার–ডেপুটি স্পিকার নির্বাচনসহ শুরু হবে নতুন সংসদের কার্যক্রম

জাতীয় সংসদ ভবন।সংগৃহীত ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়। প্রথম বৈঠকের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে সংসদের নেতৃত্ব নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ অনুমোদন, সংশোধন কিংবা বাতিলের বিষয়ে সংসদ সদস্যদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। পরে দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নবনির্বাচিত স্পিকার।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রথম অধিবেশন প্রায় এক মাস চলতে পারে। এ সময় গুরুত্বপূর্ণ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হবে।

এর আগে বুধবার সকাল ১১টায় সংসদ ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা কে হবেন—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যদের আচরণ ও সংসদীয় কার্যক্রম পরিচালনা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে আহ্বান জানানো হবে।

অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না। বুধবার দুপুরে সংসদ ভবনে জামায়াতের সংসদীয় দলের বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি। এ বিষয়ে গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ প্রস্তাব করে বিএনপি রাজনৈতিক উদারতার পরিচয় দিয়েছে।

জামায়াত নেতারা জানিয়েছেন, ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার পর দলটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল

স্পিকার–ডেপুটি স্পিকার নির্বাচনসহ শুরু হবে নতুন সংসদের কার্যক্রম

প্রকাশের সময়ঃ ০৬:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬